মোঃ আবু কালাম শেখ (রাখিল)
Md. Abu Kalam Sheikh (Rakhil)
সভাপতি, পাড়াতলা কিং ক্লাব
President, Paratala King Club
২০১৫ সাল
Since 2015
শিক্ষা উন্নয়ন, চিকিৎসা সহায়তা ও যুব উন্নয়ন
Education Development, Medical Assistance & Youth Development
মোঃ রাখিল হোসেন - সভাপতি, পাড়াতলা কিং ক্লাব
Md. Rakhil Hossain - President, Paratala King Club
সম্মানিত সভাপতির বক্তব্য
Message from the Honorable President
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
পাড়াতলা কিং ক্লাবের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Warm greetings and heartfelt felicitations to all members, well-wishers, and residents of Paratala King Club.
২০০৯ সালে যখন এই ক্লাবের যাত্রা শুরু হয়, তখন আমাদের একটিই লক্ষ্য ছিল—একটি আদর্শ, শিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গঠন করা। শিক্ষা ও মানবতার সেবায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।
When the journey of this club began in 2008, we had a single unified goal—to build an exemplary, educated, and self-reliant society. We are steadfastly committed to serving education and humanity. Standing beside the underprivileged in our community and ensuring a radiant future for the upcoming generation is our primary purpose.
বর্তমানে আমরা শিক্ষা বৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, এবং আইটি প্রশিক্ষণের মতো বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছি। তরুণ প্রজন্ম যেন বিপথগামী না হয়, সেজন্য তাদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার জন্য ডিজিটাল শিক্ষা হাব প্রতিষ্ঠা করা হয়েছে।
Presently, we are conducting various progressive endeavors such as educational scholarships, free healthcare assistance, distribution of winter warm clothes, and IT training. To prevent the youth from going astray and to make them skilled in technical education, a Digital Education Hub has been established.
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এলাকার প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং একটি স্থায়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, যেন কোনো যুবক বেকার না থাকে। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
Our future vision is to illuminate every household in the locality with the light of education and establish a permanent technical training center so that no youth remains unemployed. We firmly believe that a harmonious society can only be built through collective solidarity.
প্রিয় সদস্যবৃন্দ, আপনারা হলেন ক্লাবের প্রাণ। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ক্লাব আজ এই অবস্থানে এসেছে। আসুন, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় পাড়াতলাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলি।
Beloved members, you are the very soul of this club. It is through your tireless perseverance and partnership that the club has achieved today's distinction. Let us stand shoulder-to-shoulder to transform our beloved Paratala into a model village.
“তারুণ্যের শক্তি, মানবতার পথ এবং ঐক্যের মাধ্যমে আমরা গড়ে তুলবো একটি সুন্দর সমাজ।”
"Through the power of youth, the path of humanity, and unity, we shall build a beautiful society."
সভাপতির উদ্যোগসমূহ
President's Initiatives
শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও মানবকল্যাণে গৃহীত কার্যকর পদক্ষেপসমূহ
Impactful initiatives taken across education, healthcare, youth empowerment, and public welfare
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান
Scholarships for Underprivileged & Meritorious Students
দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে নিয়মিত শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি।
Regular academic scholarship programs and distribution of study supplies to ensure uninterrupted education.
শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ সহায়তা
Winter Clothing Distribution & Relief Assistance
প্রতি বছর শীত মৌসুমে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় এলাকার শীতার্ত ও নিঃস্ব পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা প্রদান।
Annual distribution of warm garments, blankets, and essential relief support to vulnerable families.
ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
Free Medical Camps & Blood Donation Drives
অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান ও জরুরি রক্তের সেতুবন্ধন তৈরি।
Free medical consultations, essential medicine distribution, and emergency blood donation bridging networks.
তরুণদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম
Sports & Cultural Activities for Youth
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও শারীরিক-মানসিকভাবে প্রাণবন্ত রাখতে নিয়মিত খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন।
Organizing sports tournaments and wholesome cultural events to keep the youth active, creative, and drug-free.
ডিজিটাল স্কিল ও কারিগরি প্রশিক্ষণ
Digital Skills & Vocational Training
আধুনিক কম্পিউটার লিটারেসি, ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তি।
Fostering youth self-reliance and freelance career opportunities through practical IT training.
ভবিষ্যৎ পরিকল্পনা
Future Plans
একটি স্বাবলম্বী, আধুনিক ও শিক্ষিত গ্রাম বিনির্মাণে আমাদের সুনির্দিষ্ট রোডম্যাপ
Our concrete roadmap toward establishing a self-reliant, modern, and enlightened community
২০২৯
ফ্রি আইটি ল্যাব স্থাপন
Establishment of Free IT Lab
১০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।
Providing 100 students with complimentary basic and practical computer training.
২০৩২
স্থায়ী কার্যালয় ভবন
Permanent Club Headquarters Building
ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী আধুনিক ভবন নির্মাণ।
Constructing a permanent, modern headquarters facility to coordinate club activities and programs.
২০৩০
বৃহৎ সেবা কেন্দ্র
Comprehensive Community Healthcare Center
এলাকাবাসীর জন্য একটি মানসম্মত চ্যারিটেবল হাসপাতাল প্রতিষ্ঠা।
Establishing a high-quality charitable hospital dedicated to accessible healthcare for local citizens.